আনোয়ারার টানেল সংযোগ সড়কে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও সোমবার (১ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার। মিছিলটি নিয়ে ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মীরা টানেল সংযোগ সড়কের শশী কমিউনিটি সেন্টার এলাকায় থেকে চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। এ সময় তাঁরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ নানা শ্লোগান দেন। মিছিলে নেতৃত্বে থাকা দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির অনুসারী বলে জানা গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মিছিলের খবর শুনেছি, পুলিশকে স্থানীয় একাধিকজনরা কিছুই দেখেনি বলে জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডি পর্যালোচনা করে মিছিলের অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’