শিরোনামঃ

আনোয়ারায় বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রতীকী ছবি: দৈনিক দেশের কথা
প্রতীকী ছবি: দৈনিক দেশের কথা

চট্টগ্রামের আনোয়ারায় বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে মো. ইশতিয়াক নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া ৪ নম্বর ওয়ার্ডের হাসান সর্দ্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইশতিয়াক ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

নিহতের চাচা আনোয়ার হোসেন বলেন, সকালে খেলতে বের হয়েছিল, দুপুরে দিকে ঘরে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশের বৃষ্টিতে জমে থাকা পানির মধ্যে দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL