শিরোনামঃ

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা: নিরসনে মাঠে নামলেন ইউপি সদস্য নুরুল ইসলাম

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি এবং বেশ কিছু ঘরবাড়ি। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং জলাবদ্ধতা নিরসনে নিজে মাঠে নেমে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম।

গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এলাকায় নিজে দাঁড়িয়ে থেকে বিভিন্ন এলাকার অবরুদ্ধ ও বন্ধ হয়ে যাওয়া ড্রেন এবং কালভার্টের মুখ পরিষ্কার করার কাজ তদারকি করছেন। কোথাও কোথাও তাৎক্ষণিকভাবে স্কেভেটর (মাটি কাটার যন্ত্র) ও শ্রমিক লাগিয়ে পানি নিষ্কাশনের জন্য বিকল্প নালা বা পকেট খাল তৈরি করে দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কিছু ড্রেন ও নালা ময়লা-আবর্জনা জমে ভরাট হয়ে থাকায় এবং কিছু জায়গায় অবৈধ দখলের কারণে পানি সরতে পারছিল না। টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। তবে পরিষদের সদস্য ও শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলামের এমন দ্রুত ও কার্যকরী পদক্ষেপে অনেক এলাকা থেকে ইতিমধ্যেই পানি নামতে শুরু করেছে।

ভুক্তভোগী এলাকাবাসীরা বলেন, ঘরের ভেতর পানি ঢুকে গিয়ে আমরা রান্নাবান্না পর্যন্ত করতে পারছিলাম না। মো. নুরুল ইসলাম নিজে লোকবল নিয়ে এসে ড্রেন পরিষ্কার করায় এখন পানি কমতে শুরু করেছে। আমরা উনার এই উদ্যোগে অত্যন্ত খুশি।

এ বিষয়ে জানতে চাইলে পরিষদের সদস্য ও শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম বলেন, টানা বৃষ্টি ও কর্ণফুলী নদীর জোয়ারে মানুষ পানিবন্দী হয়ে কষ্ট পাচ্ছিলেন। খবর পাওয়ার সাথে সাথেই আমি পরিষদ ও স্থানীয় যুবসমাজকে সাথে নিয়ে মাঠে নেমেছি। যেখানেই পানি আটকে আছে, সেখানেই ড্রেন পরিষ্কার ও বিকল্প নালা তৈরির কাজ চলছে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতার এই স্থায়ী সমাধানের জন্য সাময়িক এই পদক্ষেপের পাশাপাশি একটি মাস্টারপ্ল্যান করা হবে। এছাড়া যারা পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ বা দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL