বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট সাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এর আরব আমিরাত আগমন উপলক্ষে আরব আমিরাতের শারজায় ৩০ অক্টোবর শনিবার শারজাস্থ একটি রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী ও বন্ধু মহলের উদ্যোগে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন
ইব্রাহীম জয়নব ইন্টারন্যাশনাল ট্রেডিং (এলএলসি) ম্যানেজিং ডিরেক্টর সিআইপি সেলিম কাদের।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ব্যবসায়ী আবুল কাশেম হিরু, সাইফুল হক লাভলু,
এম এ আওয়াল। বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির আরব আমিরাত শাখার সভাপতি মো: রাশেদুল আলিম শারুক, ও সাবেক কেন্দ্রীয় সংগঠক জি এম মোহাম্মাদ জুন্নুন জনি, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ খোরশেদ, কাজি আশরাফ জামান, গিয়াস উদ্দিন সাগর প্রমুখ।
সংবর্ধিত অতিথি নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানিয়ে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন,
কারো হাততালি কিংবা বাহবা পাওয়ার জন্য নয় বিবেকের দায়বদ্ধতা থেকে সমাজের কল্যাণে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি গত ২৭ বছর ধরে।
যারা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামীন নিজেই সম্মানিত করেন।
তাই প্রতিটা মানুষের উচিত প্রতিদিন একটা করে ভালো কাজ করা।
আমি প্রতিনিয়ত চেষ্টা করি বাংলাদেশের জনশক্তিকে জনসম্পদে পরিণত করে বিদেশে কর্মসংস্থানের জন্য। প্রবাসীরা বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সহযোদ্ধা, অতীতেও প্রবাসীদের পাশে ছিলাম ভবিষ্যতেও পাশে থাকবে ইনশাল্লাহ।
সভাপতির বক্তব্যে সিআইপি সেলিম কাদের বলেছেন, নাজিম উদ্দিন এ্যানেল মত সমাজকর্মী আমাদের সমাজে অনেক বেশি দরকার। ভালো কাজের প্রশংসা করাটা আর একটা ভালো কাজ!