শিরোনামঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলীকদমে দোয়া মাহফিল ও আলোচনা সভা

আলীকদম প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলীকদমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার রূপমুহরী মিলনায়তনে ৬ জুন  আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব খান, জেলা জাসাসের সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর কবির, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ বিন ওমর, পৌর যুবদলের সদস্য সচিব মো. ফিরোজ, আলীকদম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জুলফিকার আলী ভূট্টো, যুগ্ম আহ্বায়ক মো. ইউনুছ মিয়া, জয়নাল আবেদীন ও মো. আব্দুল হামিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মনছুর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও সদ্য সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাবেদ রেজা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। তাঁর আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও দেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন।”
সভাপতির বক্তব্যে মাশুক আহমদ বলেন, “জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও খাঁটি দেশপ্রেমিক। তাঁর শাহাদাৎ বার্ষিকীতে আমাদের অঙ্গীকার হতে হবে তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা। তাঁর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আজিজুর রহমান।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL