শিরোনামঃ

পুলিশের বিশেষ অভিযান: আটক ৬

আজিজুর রহমান রাজু
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় ঈদগাঁও থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল এবং মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ৪ জন এবং ধর্তব্য অপরাধ সংঘটনের দায়ে ১ জন রয়েছেন।

 

গ্রেফতারকৃতরা হলেন,পোকখালী উত্তর গোমাতলী রাজঘাট এলাকার মৃত আবু আহমেদের ছেলে জামাল উদ্দিন। ইসলামপুর নাপিতখালী জুমনগর এলাকার ছৈয়দ আহমদের ছেলে নুরুল আলম, একই এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ আরমান, জালালাবাদ ছাতিপাড়া এলাকার রশিদ আহমেদ সিকদারের ছেলে আমিরুল আজম সুজন, ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকার শাহজাহানের মেয়ে রেখা বিবি এবং ইসলামপুর বামনকাটা এলাকার মোহাম্মদ কাসেমের ছেলে শফি আলম।

 

ঈদগাঁও থানা পুলিশ জানায়, অপরাধ দমন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বদা তৎপর রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

 

পুলিশ আরও জানায়, এলাকার অপরাধী, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL