শিরোনামঃ

বদরখালী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত 

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ:লীগের অপতৎপরতা বিরুদ্ধে ছাত্রদল নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে

এম.মনছুর আলম বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম. মনছুর আলম
ছবি: এম. মনছুর আলম

তৃণমূলের নেতা-কর্মীদের গতিশীল, সুসংগঠিত ও ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নবগঠিত মাতামুহুরী উপজেলা শাখার আওতাধীন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২৬জুন) বিকেলে বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় হলরুম মিলনায়তনে ছাত্রদলের এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। 
বদরখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত
কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী। 
এতে বিশেষ অতিথি ছিলেন-মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সহ-সভাপতি আহসানুল কাদের চৌধুরী সাব্বির,  সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, এম. আলী আকবর, আলী মোহাম্মদ কাজল, আমির হোসেন আমিন, মিনহাজ উদ্দিন মাছুম, ইমাম উদ্দিন মনির, মো: ফখর উদ্দিন, দিদারুল ইসলাম মজিদ, বদরখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।
কর্মী সভার শুরুতে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন মাতামুহুরী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: আলাউদ্দিন লিটন, এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু হানিফ মো: নোমান।
আয়োজিত অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কর্মী সভায় বক্তারা বলেন–সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের অপপ্রচারে ছাত্রদলের নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। যে স্বৈরাচার দেশের হাজার হাজার  মানুষের রক্ত ঝরিয়েছ, তাদের স্থান এ দেশের মাটিতে হতে দেবেনা দেশের জনগণ। বিএনপি নেতৃত্বধীন সরকার গঠনের পর থেকে দেশবিরোধী একটি চক্র দেশ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র মেতেছে। দেশ বিরোধী অপতৎপরতা রুখতে সর্বদা সোচ্চার থাকার জন্য ছাত্রদলের কর্মীদের আহ্বান জানানো হয়।
বিএনপির চেয়রাম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সুদক্ষ নেতৃত্বে দেশ পরিচালনায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত নানা উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়ন করে দেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরকারের প্রতিটি জনকল্যাণমুখী কাজ গুলো এদেশের সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য ছাত্রদলের ভূমিকা রাখা অবশ্যই প্রয়োজন। 
বক্তারা আরও বলেন, ছাত্রদলের কর্মীদের অবশ্যই বিনয়ী, সুশিক্ষিত এবং আদর্শবান হতে হবে। নিজেদের প্রকৃত আদর্শে বলীয়ান হওয়া একান্ত প্রয়োজন। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের  ইতিহাস রয়েছে ছাত্রদলের। ছাত্রদলের যেসব নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিল দল অবশ্যই তাদের কখনো অবমূল্যায়ন করবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতে সৃষ্ট বৃহৎ এ ছাত্র সংগঠনে কোনো কর্মী দলীয় শৃংখলা বিরোধী কার্যকলাপে জড়িয়ে থাকতে পারবে না। তাই যার যার অবস্থান থেকে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL