শিরোনামঃ

৭৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা উপবৃত্তি ও বাইসাইকেল পেলেন প্রধানমন্ত্রীর উপহার

এম.মনছুর আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম. মনছুর আলম
ছবি: এম. মনছুর আলম

কক্সবাজারের চকরিয়ায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসারের লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন উপজেলায় এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও শাহীন দেলোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপহার সহায়তা সামগ্রী বিতরণ করেন। 
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম.আব্দুর রহিম, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরী ও  চকরিয়া পৌরসভা যুবদল নেতা সোহেল মাহমুদসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চকরিয়া ও মাতামুহুরী উপজেলার দায়িত্বরত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারাদেশে
সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসারে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বর্তমান সরকার নানা সহায়তা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন। তার প্রেক্ষিতে চকরিয়া উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন সহায়তা তুলে দেয়া হয়েছে। 
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রাপ্ত সহায়তা সামগ্রীর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন ছাত্র-ছাত্রী, মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন ও একাদশ-দ্বাদশ শ্রেণির ১২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক ও ৯জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বর্তমান সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষে যে ভাবে কাজ করে যাচ্ছেন তা সত্যি প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL