মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ধলঘাটার চিহ্নিত সন্ত্রাসী অহিদ ডাকাত আটক।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকায় মহেশখালী থানার ওসির নির্দেশে অভিযান চালিয়ে মাতারবাড়ী পুলিশের বিশেষ অভিযানে উপকূলীয় অঞ্চলের কুখ্যাত ‘বাচ্চু বাহিনী’র অন্যতম প্রধান সহযোগী ও দুর্ধর্ষ ডাকাত অহিদুল আলমকে (ওরফে অদু) আটক করেছে। গতকাল রাতে ধলঘাটার একটি গোপন আস্তানা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অদুইয়ার বিরুদ্ধে ধলঘাটা ও আশপাশের এলাকায় ঘের দখল, চাঁদাবাজি, ডাকাতি এবং অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে লোকচক্ষুর আড়ালে থেকে বাচ্চু বাহিনীর হয়ে সাগর ও উপকূলবর্তী এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। ডাকাত অহিদ ধলঘাটার দক্ষিণ মুহুরীঘোনার বুড়িরপাড়ার মৃত মোহাম্মদ হোছাইনের পুত্র তথা বাচ্চু বাহিনীর ভাতিজা ও বাচ্চুর অন্যতম অস্ত্রবাজ মোঃ নাছির প্রকাশ রাইফেল নাছিরের জামাতা। তার বিরুদ্ধ জিআর ১৬২সহ একাথিক মামলা রয়েছে।
ধলঘাটার এই কুখ্যাত ডাকাত আটকে পর স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি দেখা মিলে। এতে প্রশংসায় ভাসছেন পুলিশ প্রশাসন। সাধারণ মানুষের দাবী অন্যান্য সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করলে এলাকা খুবই শান্তশিষ্ট থাকবে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, "গোপন সংবাদের ভিত্তিতে ধলঘাটায় অভিযান চালিয়ে এই চিহ্নিত ডাকাতকে আটক করা হয়েছে। ওইসময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং বাহিনীর বাকি সদস্যদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"