শিরোনামঃ

মহেশখালীতে মামলা রুজুর কয়েকঘন্টায় আটক তিন

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এমকে হামিদ
ছবি: এমকে হামিদ

মহেশখালী থানায় মামলা রুজুর কয়েকঘন্টা ব্যবধানে তিন আসামীকে আটক করল কালারমারছড়া পুলিশ ক্যাম্প। এতে স্বস্তি নিঃশ্বাস ফেল ভোক্তভোগী পরিবার। প্রশংসিত হলো পুলিশ। শুক্রবার (১৯ জুন) গতস্থরাত ৩ঘটিকার সময় মহেশখালী কালারমারছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাজু আহমদ গাজীর নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় তিন আসামীকে মামলা রুজুর কয়েকঘন্টা ব্যবধানে আটক করতে সক্ষম হয়। আসামীরা হলেন উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনীপাড়া গ্রামের মৃত মনছুর আলীর পুত্র আবু বক্কর (৩৭) আব্দুল মান্নান (২৮) এবং বুলু আক্তার(৩৫)। মহেশখালী থানা সুত্র জানান ওইদিন সন্ধ্যা সাড়ে ৬ঘটিকার সময় মহেশখালী থানায় একই ইউনিয়নের ঝাপুয়াস্থ সাতঘর পাড়ার মোহাম্মদ ইসমাইল বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে নং-২২/১৬২;  ধারা:-১১(গ) 
‎নারীও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ তৎসহ ৩১৩ দি পেনাল কোড- ১৮৬০, মামলা 
‎রুজু হয়। উক্ত মামলার এজাহার ভুক্ত আসামীদের খবরে দ্রুত অভিযান চালিয়ে মহিলাসহ ৩জনকে আটক করতে করেন পুলিশ। আটককৃতদের আইনীভাবে কারাগারে প্রেরণ করেন মহেশখালী থানা। মামলা রুজুর কয়েকঘন্টার মধ্যে এজাহারভুক্ত আসামী আটক করতে পেরে প্রশংসায় ভাসছেন পুলিশ। এতে স্বস্তি পেলেন ভুক্তভোগী পরিবার। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সুলতান জানান- অপরাধী কারো আত্মীয় নয়, যে হউক না কেন পুলিশের অভিযানে কেউ ছাড় পাবে না। আসামী আটকে পুলিশ সর্বদা তৎপর।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL