শিরোনামঃ

সন্দ্বীপে ইয়াবাসহ আটক যুবকের এক বছরের কারাদণ্ড

সন্দ্বীপ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর নতুনপাড়া এলাকায় অবৈধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের নেতৃত্বে সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে মো. মামুন (২২) নামে এক যুবককে ২ পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অভিযোগের ভিত্তিতে ইয়াবা সেবনের অপরাধে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপজেলা প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত তদারকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL