সন্দ্বীপ সাহিত্য পরিষদের উদ্যোগে প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘সন্দ্বীপ সাহিত্য’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেল ৩টায় সন্দ্বীপ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়ভাবে সুপরিচিত কলামিস্ট ও বহু গ্রন্থের প্রণেতা নাওজিশ মাহমুদ। এতে সঞ্চালনা করেন সন্দ্বীপ সাহিত্য গ্রন্থের সম্পাদক ও সাহিত্য পরিষদের আহ্বায়ক কাজী শামসুল আহসান খোকন এবং সদস্য সচিব ইলিয়াস কামাল বাবু।
অনুষ্ঠানে বক্তব্য দেন কবি নাদিম মাহমুদ, জাগতিক প্রকাশনীর স্বত্বাধিকারী রহিম রানা, আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মো. হানিফ, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী, যুবনেতা নিঝুম খান, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন, এসডিআই আঞ্চলিক ব্যবস্হাপক ফজলুল হক, কবি লীনাঞ্জন বিদ্যুৎ, সাগরকন্যা সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি মোস্তফা হায়দার, সন্দ্বীপ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরিষদের সভাপতি কাজী আনোয়ার হোসেন, ভোরের পাখি সাহিত্য মেলার সভাপতি ইসমাইল হোসেন মনি, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, মাস্টার মাহবুবুল কবির কানন, সাইফুল ইসলাম ইনসাফ, সুফিয়ান মানিক, শিশু সাহিত্যিক ও শিক্ষক সাজিদ মোহন, বইচিন্তার কো-অর্ডিনেটর নজরুল নাঈম, নাজিম উদ্দিন মিশু, মারজান বেগম মুক্তা, মহব্বত খান, সঞ্জয় চৌধুরী, মাস্টার মাহাবুব, মাহমুদুল হাসান , জাহেদ খান, জাহেদা বেগম ফাহিমা, সাইফুল ইসলাম, এবং সামসাদ বেগমসহ অনেকে।
বক্তারা বলেন, সাহিত্যচর্চার মাধ্যমে সন্দ্বীপের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সন্দ্বীপ সাহিত্য গ্রন্থের প্রকাশকে স্থানীয় সাহিত্যাঙ্গনের জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, লেখক, কবি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।