শিরোনামঃ

টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে সন্দ্বীপ পৌরসভার মহাপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ইলিয়াছ সুমন
ছবি: ইলিয়াছ সুমন

টেকসই ও আধুনিক পৌর নগর গঠনের লক্ষ্যে সন্দ্বীপ পৌরসভার মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়নের অংশ হিসেবে একটি অন্তর্বর্তী উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় সন্দ্বীপ পৌরসভা হলরুমে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং সন্দ্বীপ পৌরসভা ও আইইউজিআইপি (IUGIP) প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
পৌর প্রশাসক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইইউজিআইপি (এলজিইডি)-এর সিডিএ সালাউদ্দিন রনি।
এতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসকের কার্যসম্পাদন সহায়ক কমিটির সদস্যরা, পৌর নির্বাহী সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া নীহার, উপজেলা বিএনপির সদস্য সচিব আলামগীর হোসাইন ঠাকুর, পৌরসভার কর্মকর্তা রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ওয়ার্ডের টিএলসিসি ও ডব্লিউসির সদস্যরা।
কর্মশালায় সন্দ্বীপ পৌর এলাকার টেকসই উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় টেকসই ও পরিকল্পিত নগর উন্নয়নের বিভিন্ন কারিগরি ও সামাজিক বিষয় তুলে ধরে বক্তব্য দেন শেলটেক (এলজিইডি), ঢাকার সহকারী পরিকল্পনাবিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌর প্রকৌশলী কৌশিক বড়ুয়া নীহার।
এ ছাড়া গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাসসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব পৌরসভা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা ও উন্নত নাগরিক সেবার বিকল্প নেই। প্রকল্পটির মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ নাগরিক চাহিদা বিবেচনায় নিয়ে সন্দ্বীপ পৌরসভার জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে।
কর্মশালায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর নারী-পুরুষ সদস্যসহ প্রায় ৫০ জন প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় প্রকৌশলীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা পৌরসভার টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন। সংশ্লিষ্টরা জানান, প্রাপ্ত মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL