সন্দ্বীপ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ‘নাজির সাঁকো লিংক রোড’-এর সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আমজাদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
পৌরসভা সূত্রে জানা যায়, ৫৬৭ ফুট দীর্ঘ এ সড়কের নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে ২৮ লাখ ২৬ হাজার টাকা।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আমজাদ হোসেন সংশ্লিষ্টদের প্রাক্কলন অনুযায়ী কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী কৌশিক বড়ুয়া, পৌর নকশাকার রবিউল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।