শিরোনামঃ

পশ্চিম বড় ভেওলার মানিকপাড়ায় রাস্তা উন্নয়নে পাল্টে যাচ্ছে গ্রামীণ চিত্র

এম.মনছুর আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম. মনছুর আলম
ছবি: এম. মনছুর আলম

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের বরাদ্দের অনুদানের বিপরীতে আরসিসি দ্বারা রাস্তা উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। রাস্তাটি বাস্তবায়ন হলে এলাকার চিত্র পাল্টে যাবে। 

মাতামুহুরী উপজেলার সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু নিজে উপস্থিত থেকে পশ্চিম বড় ভেওলার মানিকপাড়ায় রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুল হক, সংরক্ষিত নারী ইউপি সদস্য ইরান, যুবদল নেতা শামীম ও ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিল। 

মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক 
হেফাজতুর রহমান চৌধুরী টিপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত গ্রাম উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সড়কটি নির্মাণ করা হচ্ছে। বর্তমান সরকার প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে টেকসই গ্রামীণ অবকাঠামো, সড়ক যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। সরকারের চলমান বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ও গ্রামীণ সড়ক উন্নয়নের মাধ্যমে চলাচল উপযোগী গড়ে তোলা অন্যতম।
তিনি আরও জানান, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর সংসদীয় এলাকায় যোগাযোগ ব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করছেন। বর্তমানে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মানিকপাড়ায় আরসিসি দ্বারা রাস্তা নির্মাণের যে কাজটি শুরু হয়েছে তা স্বরাষ্ট্র মন্ত্রীর উন্নয়ন বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন করা হচ্ছে। এই সড়কটি নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। বিশেষ করে শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণ উন্নয়নের এ সুফল ভোগ করবেন। এলাকার মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতেই এ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL