চট্টগ্রাম জেলা পুলিশের অপরাধ সভায় ২০২৬ সালের মে মাসে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।
বুধবার (১৭ জুন) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিপিএম তার হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
তিনি বর্তমানে সাতকানিয়া সার্কেল (সাতকানিয়া-লোহাগাড়া) অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়াও তিনি সাতকানিয়া সার্কেলের পাশাপাশি পটিয়া সার্কেল (পটিয়া-বোয়ালখালী) অফিসার হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মো. সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সিরাজুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. ইব্রাহীম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল আহমেদ পিপিএম উপস্থিত ছিলেন।