কক্সবাজার ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান মনোনীত হয়েছেন সাজ্জাদুল ইসলাম। এবারসহ টানা দ্বিতীয় বারেরমত কক্সবাজার ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
সাজ্জাদুল ইসলাম পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর বর্তমান ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন।
এছাড়াও দলিলুর রহমান ভাইস চেয়ারম্যান, সুদর্শন দে সাধারণ সম্পাদক, জীবন বড়ুয়া, হারুনর রশীদ ও লুৎফর রহমান ডিরেক্টর মনোনীত হয়েছেন।
এদিকে সাজ্জাদুল ইসলাম টানা দ্বিতীয় বারেরমত চেয়ারম্যান মনোনীত হওয়ায় পেকুয়ার কার্লব অঙ্গনে বইছে আনন্দের জোয়ার। তাকে অভিনন্দন জানিয়েছেন কালবসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দরা।