বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের আওতাধীন মাতামুহুরী উপজেলা স্বেচ্ছাসেবকদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪এপ্রিল) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. মোহাম্মদ ইউনুছ ও সদস্য সচিব মোহাম্মদ সরওয়ার রোমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করেন।
মাতামুহুরী উপজেলা স্বেচ্ছাসেবকদলের ঘোষিত উক্ত কমিটিতে মো: মোস্তফা জমির'কে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি আবু ছালেক, সহ-সভাপতি মিজানুল কবীর, সহ-সভাপতি মো: কায়সার সিকদার, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন কাদের বাদল, যুগ্ন সম্পাদক-১ এইচ এম নুরুল হান্নান, যুগ্ন সম্পাদক-২ মো: মাসুক ইলাহী ও সাংগঠনিক সম্পাদক পদে নুরুল ইসলাম।
উক্ত কমিটি আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ করে জেলা কমিটি বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।