শিরোনামঃ

ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো সভাপতি হলেন তরুণ রাজনীতিবিদ সবুজ

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো এডহক কমিটির সভাপতি তরুণ রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী  সোয়াইবুল ইসলাম সবুজ। বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র স্বারকের আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম প্রবিধানমালা অনুসারে নতুন এই এডহক কমিটি অনুমোদন দেন। 
বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি সোয়াইবুল ইসলাম সবুজ নবগঠিত মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এবং এলাকার নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাশেম স্বাক্ষরিত এক অফিস আদেশে 
গত ১৪ জুন তারিখে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নোক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এই এডহক কমিটিকে আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এতে কমিটির সভাপতি হলেন শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত মোহাম্মদ সোয়াইবুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও
পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল হুদা সদস্য সচিব হিসেবে মনোনীত হলেন।

এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক অনুমোদিত এই কমিটিকে বলা হয়েছে, প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৫ (২) অনুযায়ী ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ২০১১ সালের একটি প্রজ্ঞাপন অনুযায়ী, এই এডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL