শিরোনামঃ

মাতারবাড়ীতে ৮০ লিটারম চোলাই মদসহ আটক ৩

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

‎মাতারবাড়ীর প্রধান সড়ক বউয়ের জ্বালা হোটেলের সামনে  ৮০ লিটার চোলাই মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

‎রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজারের পূর্ব পাশে বউয়ের জ্বালা হোটেলের সামনে পুলিশ ও স্থানীয় চৌকিদার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশে মহেশখালী থানার অফিসার ইনচার্জ আবদুস সুলতানের নেতৃত্বে এসআই মোজাহের ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনা করেন। বিশেষ অভিযান চালানোর সময় মাতারবাড়ীতে চোলাই মদ নিয়ে বহণকৃত একটি সিএনজি গাড়ী সংকেত দিয়ে থামানোর পর তল্লাশি করে ৮০লিটার চোলাই মদসহ তিন ব্যক্তিকে আটক করেন পুলিশ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

‎আটককৃত হলেন, কক্সবাজারের

‎রামু উপজেলার খুনিয়াপালং এর আলীর ছেলে মনজুর আলী (২৬), একই উপজেলার টুংগার ডেবা'র কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ রিয়াজ (২৪) ও উখিয়া উপজেলার মরিচ্যা হলদিয়া পালং এর মোঃ বেলালের ছেলে ছালামত উল্লাহ (৩২)। 

‎মহেশখালী থানার ওসি মোঃ আবদুস সুলতান জানান- এ ঘটনায় আইনগত পদক্ষেপের প্রক্রিয়াধীন। তবে আইশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টকারী, সন্ত্রাস ও অবৈধকার্যক্রম রোধ করতে এ অভিযান অব্যাহত থাকবে। 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL