কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় প্রেমিকের বিয়ের খবর শুনে অভিমানে বিষপান করার দুই দিন পরে জিন্নাত আরা নামের সেই তরুণীর মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জিন্নাত আরা লেমশীখালীর কবিরা পাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে । মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেচেন স্থানীয় ইউপি সদস্য জালাল আহমদ। তিনি জানান, লেমশীখালীর কবিরা পাড়ার নাজির হোসেনের মেয়ে জিন্নাত আরা গত শুক্রবার বেলা ১১ টায় নয়া ঘোনা গ্রামের রহিম উল্লাহর বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানিয়ে বিষপান করেন। খবর পেয়ে গ্রাম পুলিশের সদস্য পরিমল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। শনিবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে জানান ইউপি সদস্য পরিমল।
স্থানীয়রা জানান, দুজনের মধ্যে চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার (১৫ মে) ছিল রহিম উল্লাহর বিয়ের দিন। দক্ষিণ ধুরুং অলি পাড়া থেকে কনে আনার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হন জিন্নাত আরা। সেখানে বিয়ের আয়োজন দেখে নিজেলে নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনে বিষপান করেন তিনি।
কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক জানান,এঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।