শিরোনামঃ

দীঘিনালা–লংগদু সড়কে সেতু ভেঙে যান চলাচল বন্ধ

সাকিব মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সাকিব মামুন
ছবি: সাকিব মামুন

খাগড়াছড়ির দীঘিনালা–মাইনি সড়কের বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক মাঝপথে আটকে পড়েছে। এতে সড়কটিতে দূরপাল্লার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে পাথরবোঝাই ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ পাটাতনের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি ব্রিজের মাঝখানেই আটকে যায় এবং তাৎক্ষণিকভাবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনার পর থেকেই দীঘিনালা থেকে মাইনি ও লংগদূগামী বাস, ট্রাকসহ সব ধরনের দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ও স্থানীয় বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে পাশের একটি ছোট সেতু দিয়ে মোটরসাইকেল, ইজিবাইকসহ ছোট যানবাহন সীমিত পরিসরে চলাচল করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খাগড়াছড়ি সড়ক বিভাগ জানিয়েছে, আটকে পড়া ট্রাকটি সরিয়ে নিতে পুরো দিন সময় লাগতে পারে। পাশাপাশি দ্রুত ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL