খাগড়াছড়িতে প্রাইভেট কার ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কার ও সিএনজি চালকসহ আরো ৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে আলুটিলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষের ফলে সিএনজি'র যাত্রী মারাত্মক আহত হলে স্থানীয়'রা উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
নিহত যুবক কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মকরোব্বর ইউনিয়নের মো. আল এমরানের ছেলে এনায়েত হোসেন সৌরভ। নিহত যুবক খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে দৈনিক ভাতাভুক্ত বাবুর্চি হিসাবে কাজ করতেন বলে জানা যায়।