শিরোনামঃ

খাগড়াছড়িতে আইনগত সহায়তা দিবস পালিত

সাকিব মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সাকিব মামুন
ছবি: সাকিব মামুন

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, ন্যায়বিচার সবার জন্য নিশ্চিতকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, জেলা কমিটি খাগড়াছড়ির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জাকির হোসেন খান। এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মর্তুজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, সিভিল সার্জন ডা. মো. সাবের প্রমুখ।

অতিথিরা বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার প্রাপ্তিকে সহজ ও নিশ্চিত করছে। এ উদ্যোগকে আরও শক্তিশালী করতে সকলকে সচেতনতার আহ্বান জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL