শিরোনামঃ

খাগড়াছড়িতে স্বাভাবিক হয়েছে জ্বালানি সরবরাহ

সাকিব মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সাকিব মামুন
ছবি: সাকিব মামুন

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা জ্বালানি তেলের সংকট অনেকটাই কেটে গেছে। গতকাল রাত থেকে খাগড়াছড়িতে তেল সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, আগের মতো আর ভিড় নেই। কোথাও চোখে পড়েনি দীর্ঘ যানবাহনের লাইন। স্বাভাবিকভাবেই তেল নিতে পারছেন গাড়ি ও মোটরসাইকেল চালকেরা।

তেল নিতে আসা চালকরা জানান, এখন আর লাইনে দাঁড়াতে হচ্ছে না—সহজেই জ্বালানি পাওয়া যাচ্ছে, যা তাদের জন্য স্বস্তির খবর।

অন্যদিকে, পাম্পগুলোর ম্যানেজাররাও জানিয়েছেন, বর্তমানে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে আগ্রহী সবাই নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সংগ্রহ করতে পারছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL