শিরোনামঃ

প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু

এম.মনছুর আলম বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম. মনছুর আলম
ছবি: এম. মনছুর আলম

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে 
প্রান্তিক পর্যায়ে জনগণের মাঝে সেবা নিশ্চিতের লক্ষ্যে সারা দেশের ন্যায় চকরিয়ায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হয়েছে। 
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি র‍্যালী বের করা হয়েছে। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়। ভূমিসেবা মেলা ১৯ মে থেকে আগামী ২১ মে পর্যন্ত চলবে।
উপজেলা সহকারী কমিশনা (ভূমি) রূপায়ন দেব সভাপতিত্বে আয়োজিত ভূমিসেবা মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। তিনি বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফ উদ্দিন, কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, মাতামুহুরী উপজেলা সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলামসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা বক্তব্য রাখেন। 
এসময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দিতেই এ মেলার আয়োজন।
সাধারণ মানুষ যাতে কোন ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত ভূমিসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই সরকারের ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছেন।
বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় সম্পূর্ণ ডিজিটাল ও সহজ উপায়ে সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন আধুনিক সেবার মাধ্যমে এখন মানুষ ঘরে বসেই নির্বিঘ্নে সেবা পাচ্ছেন। তাই ভূমি সেবার মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে এই ডিজিটাল সেবাগুলো সম্পর্কে সচেতন করা এবং কোনো প্রকার হয়রানি ছাড়া দ্রুত সেবা নিশ্চিত করা।

বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালুর মাধ্যমে সরকার জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেয়া হলো অন্যতম কারণ। এই ভূমিসেবা মেলা সেই উদ্যোগকে আরও ত্বরান্বিত করবে।
ডিজিটাল ভূমিসেবার ফলে দালালচক্রের দৌরাত্ম্য কমবে, সময় ও অর্থ সাশ্রয় হবে এবং সাধারণ মানুষের মধ্যে সরকারি সেবার প্রতি আস্থা বাড়বে।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, সেবা গ্রহীতারা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত ভূমিসেবা পেতে পারেন, তার জন্যই ভূমি অফিসের এ মেলার আয়োজন করা। ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি সবাইকে মেলায় অংশ নিয়ে প্রয়োজনীয় সেবা গ্রহণের আহ্বান জানান। ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানে গণশুনানির ব্যবস্থাও রাখা হয়েছে। এতে সেবাগ্রহীতারা সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন।
তিনি আরও বলেন, মেলায় ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে কর রেজিস্ট্রেশন, নামজারি ও ভুল সংশোধনের আবেদনসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অনলাইনে সার্টিফাইড খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন গ্রহণ করা হচ্ছে। অনলাইন সেবা ও সরাসরি পরামর্শের সুযোগে মানুষের ভোগান্তি অনেকটা কমে যাবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL