শিরোনামঃ

চকরিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

বিশেষ প্রতিবেদক কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম. মনছুর আলম
ছবি: এম. মনছুর আলম

“অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সমানে রেখে কক্সবাজারের চকরিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও প্রদর্শনী অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহীন দেলোয়ার। 
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার দিদারুল আলমের সভাপতিত্বে ও চকরিয়া উপজেলার যুব রেডক্রিসেন্ট ডেপুটি টিম লিডার মোহাম্মদ ইশফাতুল হাসান ইশফাত সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
আয়োজিত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপণ, উদ্ধার তৎপরতা ও দুর্যোগকালীন জরুরি সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আধুনিক অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও উদ্ধার সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নি ও অন্যান্য দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা এবং উদ্ধার কার্যক্রমে বাহিনীর সক্ষমতা তুলে ধরা হয়। 
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, যে কোন প্রান্তেই অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা ঘটে, জীবন বাজি রেখে সবার আগে ছুটে যান ফায়ার সার্ভিস এন্ড  সিভিল ডিফেন্সের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা নিজেদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপণ, ভবনধস, বন্যা ও সড়ক দুর্ঘটনায় মানুষের জীবন ও সম্পদ রক্ষা করেন। তার প্রতিনিয়ত অন্যের জীবন ও সম্পদ রক্ষায় অকুতোভয় হিসেবে নিজের জীবনের মায়া ত্যাগ করে আগুন কিংবা পানিতে ঝাঁপ দেন। চলতে থাকে ক্ষয়ক্ষতি কমানোর নিরন্তর চেষ্টা। সম্প্রতি সময়ে চকরিয়ায় মহাসড়কে যে কয়েকটি দুর্ঘটনা হয়েছে এতে ফায়ার ফাইটারদের ভূমিকা দেখে অভিভূত।
তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের দক্ষতা ও প্রস্তুতি জনগণের মাঝে আস্থা বাড়ায়। জীবন ও সম্পদ রক্ষায় তাদের অবদান খুবই প্রশংসনীয়। বিশেষ করে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপণ, উদ্ধার তৎপরতা ও দুর্যোগকালীন জরুরি সেবায় মানুষের জানমাল রক্ষা এবং ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর জন্য তারা যে ভূমিকা রাখেন তা সত্যি মনে রাখার মতো।
ফায়ার সার্ভিসের অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL