শিরোনামঃ

চট্টগ্রাম বন্দরে সরাসরি ‘বুথভিত্তিক গেট পাস’ কার্যক্রমের উদ্বোধন

ইয়াছির আরাফাত
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও অপারেশনাল গতিশীলতা বাড়াতে এবং পরিবহন সংশ্লিষ্টদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এবার বন্দরে প্রবেশকারী যানবাহনের জন্য চালু হলো ‘বুথভিত্তিক গেট পাস’ ইস্যু ব্যবস্থা।

​আজ শুক্রবার (২২ মে ২০২৬) সকাল ১০টায় বন্দরের ওভার-ফ্লো বুথে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ।

​পরিবহন সংশ্লিষ্টদের ভোগান্তি কমবে

একটি প্রথম শ্রেণির কি পয়েন্ট ইনস্টলেশন (KPI) এবং আন্তর্জাতিক মানদণ্ড (ISPS Code) অনুসরণকারী বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর এর সক্ষমতা বাড়াতে ধারাবাহিকভাবে অটোমেশনের কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আগে শুধু টিওএস (TOS) অ্যাপসের মাধ্যমে অনলাইনে গেট পাস সংগ্রহ করতে হতো। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও সচেতনতার অভাবে অনেক চালক ও সহকারীরা অনলাইনে গেট পাস সংগ্রহ করতে গিয়ে জটিলতার সম্মুখীন হতেন। এছাড়া, গেটের সামনে পাস সংগ্রহের দীর্ঘ লাইনের কারণে যানজট সৃষ্টি হতো, যা সরাসরি আমদানি-রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলত।

​এই পরিস্থিতি নিরসনে বন্দরের নিরাপত্তা বিভাগের তত্ত্বাবধানে বন্দরের পাঁচটি প্রবেশপথে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। এখন থেকে চালকরা চাইলে সরাসরি এই বুথগুলো থেকে গেট পাস সংগ্রহ করতে পারবেন।

​গতিশীল হবে বন্দর কার্যক্রম

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই ব্যবস্থার ফলে বন্দর গেটে আর কোনো যানজট থাকবে না এবং পরিবহন সংশ্লিষ্টদের সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে। দেশের মোট আমদানি-রপ্তানির ৯২ শতাংশ যে বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়, সেই বন্দরকে আরও যুগোপযোগী ও সেবামুখী করার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা।

​সংশ্লিষ্টরা জানান, এই বুথভিত্তিক ব্যবস্থা চালুর ফলে বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপারেশনাল কার্যক্রমে আরও অধিক গতিশীলতা ফিরে আসবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL