শিরোনামঃ

জেল রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নগরের কোতোয়ালী থানাধীন জেল রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা এর দিক নির্দেশনায় ও সহকারী কমিশানার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু এর নেতৃত্বে কোতোয়ালী থানাধীন জেল রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ইত্যাদি অপরাধে “ফয়সাল এন্ড ব্রাদাস” ২২নং , জেল রোড, কোতোয়ালী, চট্টগ্রাম ও “নির্মল দত্ত” , জেল রোড, কোতোয়ালী, চট্টগ্রামকে ২ (দুই) টি মামলায় ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় এবং প্রায় ৫৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক রুম্পা শিকদার । অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান মোঃ ওমর ফারুক ও অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম এর একটি চৌকস টিম আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে লিফলেট বিতরণ করা হয় ও জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সোনিয়া সুলতানা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL