শিরোনামঃ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মীরসরাইয়ে আনন্দ মিছিল

এম জাবেদ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম জাবেদ হোসাইন
ছবি: এম জাবেদ হোসাইন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের  আনন্দ মিছিল ও করেছেন মীরসরাই স্বেচ্ছাসেবকদল ও যুবদলের নেতাকর্মীরা।

রবিবার  (২৩ আগস্ট) সন্ধ্যায় দিকে বড়তাকিয়া বাজার থেকে বের হয়ে  ঢাকা চট্টগ্রামে মহাসড়ক হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং মিছিল শেষ এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে মীরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমনের সভাপতিত্বে ও সমন্বয়ক হারুনর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিক উজ্জামান চেয়ারম্যান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। 
ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ শহিদুল আলম, 
 খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, খৈয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আকবর মির্জা, সহ উপজেলা, ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক সভাপতি- সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL