শিরোনামঃ

পেকুয়ায় ২৭০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ২

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নাজিম উদ্দিন
ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৭০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির চার হাজার দুই শত টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে পেকুয়া থানার পুলিশের একটি দল মগনামা বাজারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় দুইজনকো আটক করে এবং তাদের কাছ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। 

আটক ব্যক্তিরা হলেন, মগনামা বাজারপাড়া এলাকার মো.কায়সারের ছেলে সরওয়ার ও মুহাম্মদ ছাদেক হোসেনের স্ত্রী  মুর্শিদা বেগম।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) রিদুওয়ানুল হক বলেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি স্যারের নির্দেশনা অনুযায়ী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মগনামা বাজারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা, ২৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির চার হাজার দুই শত টাকা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী হাসান।

আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL