কক্সবাজারের পেকুয়ায় ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মন্টু মিয়া (৩৫) নামে এক যুবককে ১ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের সাবমেরিন ক্যাবল এলাকা থেকে তাকে আটক করে এই দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত মন্টু মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মুন্সিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে মন্টু মিয়ার কাছ থেকে ৩ পিস ইয়াবা ও এক পুটলা গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
পেকুয়া থানার ওসি মো.মেহদী হাসান জানান,মিন্টু মিয়াকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।