শিরোনামঃ

পেকুয়ায় ইয়াবাসহ নারী আটক

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

কক্সবাজারের পেকুয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মালেকা বেগম (২১) নামে এক নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাজ্জাদের নেতৃত্বে পুলিশ উজানটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভেলুয়ার পাড়ার দেলোয়ার হোসাইনের বাড়িতে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দেলোয়ার হোসাইন পালিয়ে গেলেও তার মেয়ে মালেকা বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, পেকুয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL