শিরোনামঃ

বান্দরবানে রিনিউড ওমেন্স ভয়েস এন্ড লিডারশীপ বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

বান্দরবানে রিনিউড ওমেন্স ভয়েস এন্ড লিডারশীপ বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে বান্দরবানের অন্যন্যা কল্যান সংগঠন (একেএস) এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায়, গ্লোবাল এ্যাফের্য়াস এর অর্থায়নে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় অন্যন্যা কল্যা সংগঠন (একেএস) এর নিবার্হী পরিচালক ডনাইপ্রু ( নেলী) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।

এসময় প্রকল্পের বিভিন্ন তথ্য উপস্থাপনা করেন প্রকল্প ব্যবস্থাপক আখ্যাইমং মারমা ও প্রকল্পের ম্যানেজার য়ইসানু মারমা।

এসময় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বান্দরবান সদর মোহাম্মদ লুৎফর রহমান, সদর যুব উন্নয়ন কর্মকর্তা পুলপ্রু মারমা ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সত্যজিত মজুমদার।

সভায় সমাজ ও উন্নয়ন  কর্মী অংচমং মারমা , বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , বিভিন্ন এনজিও  কর্মকর্তা , সংস্কৃতি  কর্মী, বিভিন্ন উন্নয়ন  কর্মী, প্রকল্পে কাজে নিয়োজিত বিভিন্ন  মনিটরিং অফিসার,  ফিল্ড সুপারভাইজার,  কমিউনিটি মোবিলাইজার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় প্রকল্প ব্যবস্থাপক আখ্যাইমং মারমা জানান, বান্দরবান সদর উপজেলা, পৌরসভা এলাকা, কুহালং, রাজবিলা, জামছড়ি,সুয়ালক, টংকাবতী এলাকায় এই প্রকল্পের কার্যক্রম চলছে আর ২৩৬০ জন

 উপকারভোগী কিশোরী ও যুব নারী ৬০টি পাড়া ও ৮টি হোস্টেল এই প্রকল্পের আওতাভুক্ত।

ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ ডিসেম্বর ২০২৯।

তিনি আরো বলেন, পার্বত্য জেলা বান্দরবানের নারী ও কিশোরীরা দীর্ঘদিন ধরে জেন্ডারভিত্তিক সহিংসতা, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক অনিরাপত্তা এবং সিদ্ধান্ত গ্রহণে সীমিত অংশগ্রহণের শিকার। বিশেষ করে আদিবাসী নারী ও কিশোরীরা সীমাবদ্ধতার কারণে অধিক ঝুঁকির মধ্যে রয়েছে। বর্তমানে পর্যটন সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর সহিংসতার বিস্তারের বাল্যবিবাহ যৌন হয়রানি অনলাইন সহিংসতা সামাজিক কুসংস্কার অর্থনৈতিক নির্ভরশীলতা এবং যোগাযোগ ফলে নারীদের নিরাপত্তা মর্যাদা ও অধিকার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এই প্রকল্পটি নারী ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্ব বিকাশ, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং জেন্ডার সমতা নিশ্চিত করার লক্ষ্যে একটি উদ্যোগ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।

বর্তমানে বাংলাদেশের মোট ২২টি সংস্থা একই অভিন্ন লক্ষ্য নিয়ে এই প্রকল্পের আওতায় কাজ করছে। প্রকল্পের চূড়ান্ত লক্ষ্য হলো, বাংলাদেশে সকল বৈচিত্র্যের নারী ও কন্যাশিশুর মানবাধিকার ভোগের সুযোগ বৃদ্ধি এবং জেন্ডার সমতা অগ্রগতি।

সভায় প্রধান অতিথি বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, এই ধরণের প্রকল্প বান্দরবানে বাস্তবায়ন করায় অন্যন্যা কল্যান সংগঠন (একেএস) কে ধন্যবাদ প্রদান করেন এবং আগামীতে ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়ন তরান্বিত করার আহবান জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL