শিরোনামঃ

এনসিপি মূখ্য সংগঠক সারজিস: বান্দরবানে শাস্তিমূলক বদলি নয়, সৎ-যোগ্য কর্মকর্তা চান

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

বান্দরবান যেহেতু দেশের একটি পিছিয়ে পড়া জেলা, তাই এ জেলাকে এগিয়ে নিতে এখানে দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন করা প্রয়োজন। কোনো দুর্নীতিগ্রস্ত বা অযোগ্য কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি হিসেবে বান্দরবান জেলায় না পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক সারজিস আলম। 


আজ রোববার (২৩ আগস্ট) বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সমন্বয় সভায় এ কথা বলেছেন।


এসময় অন্যান্যদের মধ্যে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেকারুল ইসলাম, বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী লূক চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।


এনসিপি মূখ্য সংগঠক সারজিস আলম আরো বলেন, বান্দরবানের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনে যোগ্য ও জনবান্ধব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া জরুরি। সঠিক নেতৃত্ব ও দক্ষ প্রশাসনের মাধ্যমে পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। 


তিনি আরো বলেন, এনসিপি বান্দরবানের সকল জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে কাজ চাই। পাহাড়ের প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। বান্দরবানের উন্নয়নে কোনো সম্প্রদায়কে পিছিয়ে রেখে নয় বরং সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL