শিরোনামঃ

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত 

এম জাবেদ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

মীরসরাইয়ের সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন শুক্রবার (২১ আগস্ট)  সম্পন্ন হয়। 

বড়তাকিয়া বাজারে ইকোনমিক জোনের রাস্তার মাথায় স্বপ্নতরী-৭১ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসলিম  এবং অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম রাকিবের যৌথ পরিচালনায় দিনব্যাপী বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।  সকাল দশটা থেকে শুরু করে অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে দিনব্যাপী বিনামূল্যে প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। 

উক্ত ব্লাড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন স্বপ্নতরী-৭১ এর সভাপতি মোঃ বেলাল, সাধারণ সম্পাদক নাইমুর রহমান,সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহন সূত্রধর, পাঠাগার বিষয়ক সম্পাদক আরমান হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নাঈম উদ্দিন মুন্না, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম,সদস্য আরাফাত হোসেন এছাড়া আরো উপস্থিত ছিলেন স্বপ্নতরী-৭১ এর নির্বাহী সদস্য মোঃ নুরুন নবী, নির্বাহী সদস্য ওমর ফারুক সাকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক রুপম ইসলাম এবং সাবেক যুগ্ম সাধারণ  সম্পাদক আনোয়ার হোসাইন।

ক্যাম্পেইন শেষে সভাপতি মোঃ বেলাল স্বপ্নতরী-৭১ এই ধরণের জনহিতকর কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার এবং ব্লাড বিষয়ক যে-কোনো প্রয়োজনে  সর্বাত্মক সহোযোগিতার আশ্বাস ব্যাক্ত করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL