শিরোনামঃ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী  শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ৮ জন, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামে ৩ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সময়মতো চিকিৎসা শুরু করলে ডেঙ্গুতে মৃত্যুঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সচেতন হওয়া সবচেয়ে জরুরি। নিজেদের ঘরবাড়ি ও আঙিনায় কোথাও যেন পানি জমে মশার বংশবৃদ্ধি না ঘটে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL