শিরোনামঃ

জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান
চোরাই মোটরসাইকেল চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ বাইক

গ্যারেজে অভিযান চালিয়ে উদ্ধার হিরো ও প্লাটিনা ব্র্যান্ডের মোটরসাইকেল; গ্রেপ্তার মাশরাফির বিরুদ্ধে রয়েছে চুরির ৩ মামলা

মামুনুর রশিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে চোরাই মোটরসাইকেল চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জামসেদ হোসেন প্রকাশ শুভ (২৩), মো. শরিফুল ইসলাম প্রকাশ জনি (২৬), সাইফুল ইসলাম প্রকাশ চাঁদ মিয়া (২০), আসিফ মাহমুদ প্রকাশ অভি (২৪), ইসমাইল হোসেন (১৮) ও মো. মাশরাফি (২০)। অভিযানে তাদের কাছ থেকে ও দেখানো স্থান থেকে তিনটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাশরাফির বিরুদ্ধে আগেও তিনটি চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ এ তথ্য জানায়। জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক দিকনির্দেশনায় চোরাই মোটরসাইকেল উদ্ধার ও সংঘবদ্ধ চোর চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।গ্যারেজে মিলল আরও দুই চোরাই মোটরসাইকেল
পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানার এসআই (নিঃ) মো. মনির আহম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে থানাধীন ৪ নম্বর ধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার সাকিনস্থ রজব আলী সওদাগর বাড়ির নুর হোসেনের পাকা ঘরে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুনরায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জোরারগঞ্জ থানাধীন ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া এলাকায় করেরহাট বাইক ল্যাব নামের একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেল দুটির মধ্যে একটি হিরো এবং অন্যটি প্লাটিনা ব্র্যান্ডের।
এর আগে গ্রেপ্তারকৃতদের হেফাজত ও দেখানো স্থান থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL