চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার দমদমা গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের প্রয়াত শিক্ষক প্রভাকর বড়ুয়ার সহধর্মিণী প্রয়াত উপাসিকা শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান উপলক্ষে ১২ ই সেপ্টেম্বর সকাল ১০ টায় শতাব্দী প্রাচীন চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এক সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একুশে পদকে ভূষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর জিনবোধি মহাথেরো। স্বাগত বক্তব্য রাখেন দমদমা অভয়শরন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সত্যশ্বর ভিক্ষু, ধর্মদেশনা করেন শ্রীমৎ প্রিয়বোধি স্থবির, অনুষ্ঠান পরিচালনা করেন ডক্টর সুমন প্রিয় মহাথেরো। উপস্থিত ছিলেন প্রজ্ঞাপাল মহাথেরো, আনন্দবোধি স্থবির সহ প্রমুখ ভিক্ষু সংঘ। এতে পরিবারের পক্ষে পরিচিতমূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রয়াত উপাসিকার বড় ছেলে অগ্রণী ব্যাংক এর উপমহাব্যবস্থাপক বিজয় বড়ুয়া। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন পুন্যশীলা উপাসিকা অধ্যাপিকা তৃপ্তি রানী বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রয়াত উপাসিকার মেঝো ছেলে বিমান বাহিনীর সাবেক সার্জেন্ট সঞ্জয় বড়ুয়া, ছোট্ট ছেলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বান্দরবান সরকারী মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক অজয় বড়ুয়া, মেজ মেয়ে অগ্রসার মহিলা কলেজের অধ্যাপিকা প্রণতি দেবী বড়ুয়া, ছোট মেয়ে অলি আহমেদ (বীর বিক্রম) কলেজের অধ্যাপিকা রীতা বড়ুয়া, বড়পুত্র বধু শিক্ষানবিশ আইনজীবি রশ্মি বড়ুয়া, মেজপুত্র বধু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা গায়েত্রী বড়ুয়া এবং ছোট পুত্র বধু বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষিকা হিমালয়া বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে সুধীজনের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ জিনকান্তি বড়ুয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পুষ্পেন্দু বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার স্নেহাশীষ বড়ুয়া ও তাপস বড়ুয়া , ইঞ্জিনিয়ার বাবলু বড়ুয়া, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অজয় বড়ুয়া শিপুল, সাবেক জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হৃদয়েশ্বর বড়ুয়া, মীনহার সিকিউরিটিজ লিমিটেডের চীফ অপারেটিং অফিসার নয়ন কান্তি বড়ুয়া, সুপ্রীম কোর্টের এডভোকেট দীর্ঘতম বড়ুয়া, সুশীল বড়ুয়া, মিহির বড়ুয়া, সুমন বড়ুয়া, চিরঞ্জিত বড়ুয়া, সজীব বড়ুয়া মুন্না, প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার বোধিমিত্র বড়ুয়া, স্বর্ণকমল বড়ুয়া, মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তা প্রনয় বড়ুয়া, অংকুশ বড়ুয়া, কৃষিবিদ ডাক্তার সঞ্জয় বড়ুয়া, মাস্টার তিলক বড়ুয়া, রাজন বড়ুয়া, কল্যাণ মিত্র বড়ুয়া, শান্ত বড়ুয়া, সৈনিক বড়ুয়া, প্রভাষক প্রিয়তোষ বড়ুয়া, শিক্ষক পরিতোষ বড়ুয়া, নন্দন বড়ুয়া, অভিষেক বড়ুয়া অভি, ত্রিদিপ বড়ুয়া, অনিমেষ বড়ুয়া, তমাল বড়ুয়া, দিপায়ন বড়ুয়া, রনজিত বড়ুয়া, নারী নেত্রী চম্পাকলি বড়ুয়া হাসি, পুর্নিমা বড়ু য়া, শেলী বড়ুয়া, নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুদত্ত বড়ুয়া, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার টুটুল বড়ুয়া ও ব্যাংকার রাজীব বড়ুয়া, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমী বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চশীল প্রার্থণা করেন সাতবাড়িয়া নিবাসী সজল বড়ুয়া।
উপস্থিত সকল ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকাবৃন্দ প্রয়াত উপাসিকার পারলৌকিক সদগতি কামনায় পুণ্যদান করেন।