শিরোনামঃ

লক্ষ্মীছড়িতে দুই বছরে চার ইউএনও বদল: প্রশাসনিক স্থবিরতা ও তীব্র জনদুর্ভোগ! 

লক্ষীছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলায় প্রশাসনিক ক্ষেত্রে চরম অস্থিতিশীলতা ও জনবল সংকট দেখা দিয়েছে। গত দুই বছরে এই উপজেলায় চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদল হয়েছেন। বিগত দুই বছরে নির্বাহী কর্মকর্তা সহ অতিরিক্ত এবং ভারপ্রাপ্ত সাত জন নির্বাহী কর্মকর্তার চেয়ারে বসার সুযোগ পান। বর্তমান অতিরিক্ত দায়িত্ব রয়েছেন মানিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহামিনা আফরোজ ভূঁইয়া।
ঘন ঘন প্রশাসনিক পালাবদলের পাশাপাশি অধিকাংশ গুরুত্বপূর্ণ দপ্তরেই কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ফলে কাঙ্ক্ষিত সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ।
​খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা প্রশাসনের প্রাণকেন্দ্র ইউএনও পদটিতে ঘন ঘন পরিবর্তন আসায় দীর্ঘমেয়াদী কোনো উন্নয়ন পরিকল্পনা বা প্রশাসনিক শৃঙ্খলার ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হচ্ছে না। একজন কর্মকর্তা যোগদানের পর কাজের গতি বুঝে ওঠার আগেই বদলি হয়ে যাচ্ছেন।
​এদিকে প্রশাসনিক স্থবিরতার এই চিত্র কেবল ইউএনও পদেই সীমাবদ্ধ নয়। লক্ষীছড়ি উপজেলার বেশিরভাগ সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। হাতে গোনা কয়েকটি দপ্তর চালু থাকলেও সেখানে কোনো নিয়মিত কর্মকর্তা নেই; দপ্তরের কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত কিংবা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর ভর করে। নিয়মিত কর্মকর্তা না থাকায় দাপ্তরিক কাজের দীর্ঘসূত্রিতা চরমে পৌঁছেছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় জনসাধারণের দৈনন্দিন কার্যক্রমে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রকৌশলসহ বিভিন্ন সেক্টরে সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।
​উপজেলার সাধারণ সচেতন মহলের দাবি, এই উপজেলায় এমন ঘন ঘন প্রশাসনিক রদবদল এবং তীব্র জনবল সংকট চলতে থাকলে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম মুখ থুবড়ে পড়বে। জনসেবা নিশ্চিত করতে এবং প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত শূন্য পদগুলোতে স্থায়ী কর্মকর্তাায়ন জরুরি।
​উপজেলার এই স্থবিরতা দূর করতে খাগছড়ি আসনের ২৯৮নং সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়া এমপির সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, মাননীয় সংসদ সদস্যের আন্তরিক উদ্যোগে লক্ষীছড়ির প্রশাসনিক সংকট কেটে যাবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL