নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে আসামীবিহীন ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি। যার মুল্য ৫০ লাখ টাকা বলে জানা গেছে।
কক্সবাজার জেলার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির টহলদল কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।
শুক্রবার (১৫ মে) ২০২৬ আনুমানিক ১০ ঘটিকায় ৩৪ বিজিবি এর অধীনস্থ ঘুমধুম বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। তারা সীমান্ত পিলার- ৩২ থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালান করে। টের পেয়ে কারবারী পালায় রোহিঙ্গা ক্যাম্পের দিকে পালিয়ে যায়।
বিজিবি দল পরিত্যাক্ত অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান আশিক, পদাতিক এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা ট্যাবলেট এর ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।