শিরোনামঃ

চোরাকারবারে ব্যবহৃত সিএনজি চালকের স্টাডিং এর আঘাতে টমটম চালকের মৃত্য

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মাঈনুদ্দিন খালেদ
ছবি: মাঈনুদ্দিন খালেদ

শুক্রবার( ২২ মে) ২০২৬ ইং নাইক্ষ্যংছড়ির তুলাতলী-গর্জনিয়া বাজার সড়কের বড়ঘোনা টেক পয়েন্টে সিএনজির স্টাডিং এর আঘাতে রোগী দেখতে যাওয়া সিএনজি চালকের মৃত্যু হয়েছে। মৃত্য ব্যক্তির নাম নুরুল আমিন(৫৬)।  সে স্থানীয় নাইক্ষ্যংছড়ি উপজেলার তুলাতলী গ্রামের  মামা-ভাগিনা ঝিরি এলাকার কবির আহমদের  ছেলে। তবে পার্শবর্তী কচ্ছপিয়া ইউনিয়নে ২ নং ওয়ার্ডে বসবাস করে। সে পেশায় একই সড়কের টমটম চালক। 

শুক্রবার (২২ মে) সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্র বলেন, নুরুল আমিন স্ত্রীসহ নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এক আত্মীয়কে রোগী দেখতে যাচ্ছিলেন । গাড়িতে উঠে কয়েকশ গজ যেতে না যেতেই সিএনজি চালকের গতিবিধিতে সন্দেহ জাগে বাকী যাত্রীদের। এক পর্যায়ে  চালক সিএনজিসহ সড়কের বড়ঘোনা পয়েন্টে এসে খাদে পড়ে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় দেখা যায় সামনের সীটে বসা নুরুল আমিনের বুকে সিএনজির স্টাডিং এর  আঘাত লাগে । ঘটনাস্থালে সে অজ্ঞান হয়ে গেলে তাকে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে গর্জনিয়ার একটি প্রাইভেট ক্লিনিকে
নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা
 করে।  

এ বিষয়ে স্থানীয় কচ্ছপিয়া ২ নং ওয়ার্ঢ  মেম্বার ছালেহ আহমদ জানান,মৃত নুরুল আমিন তার ওয়ার্ডের বাসিন্দা। তার ৪ সন্তান।  বিষয়টি মার্মান্তিক। 

এদিকে সরকারীদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন,গর্জনিয়া বাজার তুলাতলী সড়কের অধিকাংক গাড়ি চালক ইয়াবা খায়। তারা চোরাকাবারে তাদের গাড়ি ব্যবহার করে। 
আর এ মাতাল অবস্খায় গাড়ি চালালে দুঘটনায় পতিত হয়। শুক্রবারের ঘটনা তার ই অংশ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL