মঙ্গলবার (১৯ মে) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মাদকের নতুন রোড় "বরইতলী" থেকে ১ লাখ ইয়াবা জব্দ করে বিজিবি।
মঙ্গলবার (১৯ মে) রাত সোয়া ১২ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের
রেজুপাড়া সীমান্ত সংলগ্ন এলাকা থেকে এই বিশাল মাদকের চালানটি জব্দ করে তারা।
৩৪ বিজিবি সুত্র জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৪ বিজিবির রেজুপাড়া বিওপি জোয়ানরা।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান আশিক (পদাতিক)।
সুত্র আরো জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এই সংবাদের ওপর ভিত্তি করে ১৮ মে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে রওয়ানা দেয়। তারা সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘বরইতলী’ নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ লক্ষ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা ট্যাবলেটের ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনি কার্যক্রম ও মামলা দায়েরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম ও ছৈয়দ আলম জানান,এতো ইয়াবার চালান আর কখনও বিজিবি জব্দ করতে পারে নি।
তবে বিভিন্ন পয়েন্ট থেকে ইয়াবা কিনে যুব সমাজ সেবন করতো। অথবা খিচরা বিক্রি করতো। সম্প্রতি এ সীমান্ত পয়েন্টে নতুন ইয়াবা পাচারের রোড় হয়ে যায় সামনের কুরবানীর ঈদকে সামনে রেখে। মাদককারবারী বর্তমানে খুবই তৎপর সম্প্রতি।