শিরোনামঃ

নাইক্ষ্যংছড়িতে গয়াল কেন্দ্র পরিদর্শন শেষে ছাগল-ভেড়া বিতরণ করেন- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মাঈনুদ্দিন খালেদ
ছবি: মাঈনুদ্দিন খালেদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গয়াল গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছেন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তিনি প্রায় পৌঁণে ২ শত একর জুড়ে কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে পালন করা গয়াল, হরিণ,উন্নত জাতের ছাগল ও অন্যান্য প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রের বিভিন্ন প্রকল্প, প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শন শেষে স্থানীয় উপকারভোগীদের মাঝে উন্নত জাতের ছাগল, বেড়া এবং মুরগি বিতরণ করা হয়। পরে কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে এ খাতের গুরুত্বের ওপর আলোকপাত করেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও লাভজনক করতে সরকার নিরলসভাবে কাজ করছে। গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি উন্নত জাতের প্রাণী উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রাণিসম্পদ বিতরণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
এ সময় বাংলাদেশ প্রাণি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসন,রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL