বান্দরবানের নাইক্ষ্যংছড়ি রেজুপাড়া বিওপি ১ কারবারীসহ ফের বিপুল ইয়াবা টেবলেট জব্দ করে।আগের দিন ১১ বিজিবি ৫০ হাজার ২১৮ পিস আর ৩৪ বিজিবি ৭২ হাজার পিস ইয়াবা টেবরেট জব্দ করে। অর্থাৎ তারা
২ দিনে পৃথক অভিযানে মোট ২ লাখ ২২ হাজার ২১৮ পিস ইয়াবা টেবলেট জব্দ করে।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সুত্র জানান,
গোপন সুত্র খবর পেয়ে শনিবার দুপুর ৩ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমানবতের রেজুপাড়া বিওপি জোনের অধিন সীমান্তবর্তী একটি পালিত বাগানে অভিযান চালায়। এ সময় পাচারকারী ছিল ২ জন। বিজিবি একদিকে ইয়াবা জব্দ একই সাথে আসামী আটক যুদ্ধে এক পাচারকারী আটক হয়। অপরজন পালিয়ে যায়। এ সময় সেই ব্যক্তিসহ ১০ কাট তথা ১ লাখ পিস ইয়াবা টেবলেট জব্দ করে। আটক ব্যক্তির নাম মিজানুর রহমান ( ২৪)। সে স্থানীয় মোহাম্মদ হোছাইনের ছেলে।
আগের দিন একই বিওপি আরো ৭২ হাজার পিস ইয়াবা জব্দ করে।
৩৪ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল মো: খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,রেজুপাড়ার পাশেই উখিয়া উপজেলার কিছু অংশ থেকে কারবারীরা
এলাকাকে কলুষিত করছে মাদককান্ডে।
যা উদ্বেগজনক। বিজিবি এসব অপতৎপরতা রুখে দেবে। কোন মাদক কারবারীর স্থান নাইক্ষ্যংছড়ি সীমান্তে হবে না।
এদিকে ১১ বিজিবি অধিন সীমান্তের জারুলিয়াছড়ি বিওপি ফুলাঝিরি এলাকা থেকে ৫০ হাজার ২১৮ পিস ইয়াবা টেবলেট জব্দ করে। এ সময় কারবারীরা জঙ্গলাকীর্ণ পথ বেয়ে দ্রুত পালিয়ে যায়।
এ কারণে আসামি আটক হয়নি।