শিরোনামঃ

সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত শফিউল অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মাঈনুদ্দিন খালেদ
ছবি: মাঈনুদ্দিন খালেদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজুআমতলী সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত বাংলাদেশি যুবক মো. শফিউল আলম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৫ জুন) রাত  ১২টার পরপর  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় তার মৃত্যু হয়। তিনি ঘুমধুম রেজুআমতলী এলাকার বাসিন্দা ও মোহাম্মদ কালু মিয়ার ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক বলেন, বুধবার বিকেলে ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী সংলগ্ন সীমান্তে নিজ প্রয়োজনে যান শফিউল। এ সময় হঠাৎ স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তার ডান পা সম্পূর্ণ ক্ষতবিক্ষত হয় এবং বিচ্ছিন্ন হয়।  পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে
স্প্লিন্টার বা ধারালো ধাতুর টুকরো ছিটকে 
আঘতপ্রাপ্ত হন।

প্রথমে তাকে স্থানীয়রা  উদ্ধার করে  উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে চমেকে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL