শিরোনামঃ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর বেদনা এখনো শুকায়নি রাঙ্গুনিয়ার মাটিতে। সেই শোকের রেশ কাটতে না কাটতেই আরেকটি মর্মান্তিক সংবাদ এসে আঘাত হানল এই উপজেলার বুকে। সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাঙ্গুনিয়ার তরুণ প্রবাসী মোহাম্মদ জাহেদ রহমান বাকের (৩১)।

রবিবার (২৪ মে) বিকেল পাঁচটার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ডঙের মুখ এলাকার জাহাঙ্গীর আলমের বড় ছেলে জাহেদ। পরিবারে দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনিই ছিলেন সবার বড় — আর তাই কাঁধেও ছিল সবচেয়ে বেশি দায়িত্ব। বাবার পথ ধরেই প্রায় আট-নয় বছর আগে ফ্রি ভিসায় সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করে জোগাচ্ছিলেন সংসারের চাকা।
বিবাহিত জাহেদের ঘরে রয়েছে মাত্র চার বছরের একটি কোমলমতি শিশুসন্তান।

দুর্ঘটনার খবর শিলকের ডঙের মুখে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা-মা। স্ত্রী নির্বাক — কোনো কথা নেই, কোনো ভাষা নেই। আর ছোট্ট শিশুটি এখনো জানে না, বাবা আর কোনো দিন ফিরে আসবেন না।

জাহেদের মরদেহ এখন সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের মামা মো. ইব্রাহিম জানান, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চান শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL