শিরোনামঃ

বাঁশখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ছৈয়দুল আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিটে বাঁশখালী থানাধীন ১১নং পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্ম সংলগ্ন পাকা সড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এসময় একটি মোটরসাইকেলযোগে আগত দুই ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশীকালে মোটরসাইকেলের সিটের নিচে সু-কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহাদাত হোসেন ইরফান (৩৮), পিতা কামাল উদ্দিন, বাসিন্দা মাস্টার পাড়া, আমিরাবাদ, থানা লোহাগাড়া, জেলা চট্টগ্রাম এবং শেখ আহমদ ওরফে শেখাব (৩৮), পিতা মৃত গুরা মিয়া, বাসিন্দা পূর্ব খয়রাতি পাড়া, বরইতলী ইউনিয়ন, থানা চকরিয়া, জেলা কক্সবাজার।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাঁশখালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL