শিরোনামঃ

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শফিউল্লাহ আহত, হাসপাতালে চিকিৎসাধীন

ছৈয়দুল আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ছৈয়দুল আলম
ছবি: ছৈয়দুল আলম

দৈনিক ইত্তেফাকের বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক শাহ মুহাম্মদ শফিউল্লাহ আজ সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি মাথা, কোমর, পা ও বুকে তীব্র ব্যথা অনুভব করছেন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন।
জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) সকালে বাঁশখালী প্রধান সড়কের পাশে হাঁটার সময় বাহার উল্লাহ পাড়া এলাকায় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহের, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শিব্বির আহমদ রানা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। তারা আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত হলেও প্রয়োজনীয় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL