শিরোনামঃ

কর্ণফুলীতে টানা বৃষ্টির প্রভাব: দেয়ালচাপায় নিহত ১, আহত ৩

ওসমান হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় টানা বৃষ্টির প্রভাবে দেয়াল ধসে দিলোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহসানিয়া পাড়া এলাকায় অলি হাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী। তিনি পেশায় গৃহিণী তার সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

'দুপুরে বৃষ্টিরপর সবজি বিক্রেতা থেকে সবজি নিচ্ছেন দিলোয়ারা বেগম সবজি বিক্রিতা ও দুই পথচারী ছিলেন। এসময় প্রতিবেশি বাড়ির সীমানা প্রাচীর ইটের দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়েন তারা, স্থানীয়দের সহযোগিতায় চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাকি তিনজনের অবস্থাও গুরুতর।'

আহতরা হলেন— মো. রুবেল (৩০), মিজবাহ (১২) ও মো. সাফাত (৭)। তাদের মধ্যে রুবেল পেশায় সবজি বিক্রেতা।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শামিউর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় দিলোয়ারাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, দেয়াল ধসে একজনের মৃত্যু ও তিনজন আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL